বিশ্বে বাসযোগ্য ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ চর্চা।
তারিখ: ১১জুন, ২০২১

ঢাকার বাসযোগ্যতা
Habitability of Dhaka

বিশ্বে বাসযোগ্য ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম। 
Dhaka ranks 137th out of 140 livable cities in the world.

অর্থাৎ আমরা নিচের দিক থেকে চতুর্থ অবস্থানে আছি।
That is, we are fourth from the bottom.

কোনো কোনো শহরের অবস্থা ঢাকার চেয়েও নাজুক।
The condition of some cities is more fragile than dhaka. 

ঢাকার নিচে রয়েছে পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবি, নাইজেরিয়ার লাগোস ও সবশেষে সিরিয়ার দামেস্ক।
Below Dhaka are Port Morsby in Papua New Guinea, Lagos in Nigeria and finally Damascus in Syria. 

বাংলাদেশের রাজধানী শহরের এ অবস্থা হলে দেশের অন্যান্য শহরের পরিবেশ অনুমান করা কঠিন নয়।
If this is the case in the capital city of Bangladesh, it is not difficult to predict the environment of other cities of the country.

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) স্থিতিশীলতা ও অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ বিবেচনা করে এ তালিকা তৈরি করে থাকে। 
The Economist Intelligence Unit (EIU) prepares the list considering stability and infrastructure, healthcare, education, culture and environment.

১৪০টি শহরের মধ্যে চার শ বছর বয়সী ঢাকার অবস্থান একেবারে তলানিতে থাকা আমাদের নীতিনির্ধারকদের ব্যর্থতা ও দায়িত্বহীনতার কথাই স্মরণ করিয়ে দেয়।
The 400-year-old dhaka's position in 140 cities reminds us of the failure and irresponsibility of our policymakers at the bottom.

 ইআইইউর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ অবস্থানে আছে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড। 
According to a report published by the EIU, Auckland, New Zealand's largest city, topped the list of livable cities.

এর পরের অবস্থানে জাপানের ওসাকা। 
Next up is Osaka in Japan. 

তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।
Adelaide in Australia is third.

১৯১৭ সালে স্যার প্যাট্রিক গেডিস ঢাকা শহরের জন্য একটি প্ল্যান করেছিলেন। 
Sir Patrick Gedis had a plan for Dhaka city in 1917.

এরপর ১৯৫৯ সালে ঢাকার জন্য মাস্টারপ্ল্যান তৈরি করা হয়।
Then, in 1959, a master plan was prepared for Dhaka.

এই মাস্টারপ্ল্যান ছিল ২০ বছর মেয়াদি।
This masterplan was 20 years long.

 কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়েছে কি না, প্রয়োজনীয় আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, সড়ক জলাশয় ইত্যাদি আছে কি না, সেটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
But whether necessary infrastructure has been built as per that plan, whether necessary residential areas, commercial areas, road water bodies, etc., have become a big question.

 আওয়ামী লীগ সরকার বেশ ঢাকঢোল পিটিয়ে যে ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যতৈরি করেছিল, এক দশক পরও তা বাস্তবায়ন করতে পারেনি। 
The Awami League government has not been able to implement the Dhaka Detail Area Plan or DAP that it had created after a decade.

স্বার্থান্বেষী ও প্রভাবশালী মহলের চাপের কাছে সরকার নতিস্বীকার করেছে।
The government has succumbed to pressure from vested interests and influential quarters.

একটি আদর্শ শহর গড়ে তুলতে যেসব শর্ত পূরণ করতে হয়, তার অনেক কিছুই ঢাকায় নেই।
Dhaka does not have much of the conditions to be met to build an ideal city.

 ঢাকা শহরকে গড়ে তুলতে যেসব মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তার বাস্তবায়ন হয়নি।
The grand plans taken to build Dhaka city have not been implemented.

 সবকিছু করা হয়েছে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে।
Everything has been done in isolation and sporadically.

ফলে এক সমস্যার সমাধান করতে গিয়ে অন্য সমস্যা আরও প্রকট রূপ নিয়েছে। 
As a result, another problem has become more pronounced while solving one problem.

রয়েছে সমন্বয়ের অভাব।
There is a lack of coordinationবিভিন্ন সংস্থা নিজেদের মতো করে প্রকল্প নেয়, পরিকল্পনা ও বাস্তবায়ন করে।
Various companies take projects in their own way, plan and implement them. 

 সমন্বয় না থাকায় এক প্রকল্পের সঙ্গে অন্যটি সাংঘর্ষিক হয়ে পড়ে। 
Due to lack of coordination, one project is conflicted with the other.

শহরের যানজট কমাতে উড়ালসড়ক তৈরি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এগুলো অন্য প্রকল্প ও পরিকল্পনার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। 
Flyovers have been constructed to reduce traffic congestion in the city, in some cases they have been found to be obstacles to other projects and plans.

এখন মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের কাজ চলছে।
Metro rail and expressway work is now underway.

 এগুলোর কাজ শেষ হলে ঢাকার চলাচল পরিস্থিতির উন্নতি হবে, সেই আশায় নগরবাসী অপেক্ষা করছেন।
The city residents are waiting for the movement situation in Dhaka to improve once they are completed.

এ ছাড়া মশার উপদ্রব, শব্দদূষণ, বায়ুদূষণ, জলাবদ্ধতা নগরবাসীর নিত্যযন্ত্রণার কারণ হয়ে দাঁড়ালেও কর্তাব্যক্তিদের খুব একটা মাথাব্যথা আছে বলে মনে হয় না। 
Moreover, mosquito infestation, noise pollution, air pollution, water logging are the cause of the daily suffering of the city dwellers, but the officials do not seem to have much headache.

অতিরিক্ত জনসংখ্যা ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা। 
The additional population is one of the major problems in Dhaka city.

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ঢাকা শহরে প্রতিদিন নতুন মানুষ যোগ হচ্ছে ১ হাজার ৪১৮ জন।
According to bangladesh bureau of statistics (BBS) 1,418 new people are being added every day in Dhaka city.

 আমাদের উন্নয়নকাজেরও সিংহভাগ ঢাকামুখী।
The bulk of our development work is also dhaka-oriented.

 সরকার মুখে বিকেন্দ্রীকরণের কথা বললেও সবকিছু ঢাকাকেন্দ্রিক হচ্ছে।
Even though the government has talked about decentralization on the face of it, everything is becoming dhaka centric. 

ঢাকা শহরকে বাসযোগ্য করতে হলে ক্রমবর্ধমান জনস্রোত ঠেকাতেই হবে।
To make Dhaka city habitable, the growing crowd has to be stopped.

ঢাকার আশপাশ এলাকায় স্যাটেলাইট শহর গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা-ও বাস্তবায়ন করা যায়নি।
The plan to build a satellite city in the vicinity of Dhaka could not be implemented.

পূর্বাচল উপশহরে উদ্যোগ নেওয়া হয় তিন দশক আগে।
The initiative was taken in Purbachal suburbs three decades ago.

সেখানে এখনো পরিষেবা ও অবকাঠামোর কাজ শেষ হয়নি।
 Service and infrastructure work is yet to be completed there.

সরকার উন্নত দেশের স্বপ্ন দেখছে।
The government is dreaming of a developed country.

কিন্তু সেই উন্নত দেশের রাজধানী শহরের এই বিবর্ণ চিত্র কেবল হতাশাজনক নয়, বাসিন্দাদের নিত্যযন্ত্রণারও কারণ। 
But this bleak picture of the capital city of that developed country is not only disappointing but also a cause of constant suffering for the residents.

আশা করি, বিলম্বে হলেও নীতিনির্ধারকদের ঘুম ভাঙবে।
Hopefully, even if it is delayed, the policy makers will wake up.

হঠাৎ খেয়ালের বশে নয়, ঢাকা শহরকে বাসযোগ্য করতে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিন।
Take a sustainable and long-term plan to make Dhaka city habitable, not out of sudden attention.

#collected

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!

গ্রুপে মেম্বার ইনভাইট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিয়ে ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হলো- নুপুর শর্মাদের ইসলামবিদ্বেষ