গাছের বয়স যেভাবে নির্ণয় হয়

 গাছের বয়স যেভাবে নির্ণয় হয়



গাছের বয়স নির্ণয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার হয় বিজ্ঞানীরা তাকে বলে "ডেন্ড্রক্রনোলজি" 'Dendrochronology'


বৃক্ষের বয়স বৃদ্ধির সাথে সাথে এর গুঁড়ির ব্যস বৃদ্ধি পায়। কান্ডের বাঁকলের কাছে প্রতিবছর নতুন নতুন কোষস্তর তৈরি হয় যার ফলে গাছের ব্যস বেড়ে যায়। কিন্তু এই কোষস্তর তৈরি হার সারা বছর একই থাকে না। বসন্তে অনুকূল পরিবেশে নতুন নতুন ডাল ও পাতা গজায় গাছে এবং এই সময় গুড়ির ব্যসও বৃদ্ধিপায় অপেক্ষাকৃত দ্রুত।


এই সময় কোষের আকার বড় হয়, ঘনত্ব কম হয় এবং কোষের রংও হালকা দেখায়। অপরদিকে বসন্ত শেষ হয়ে গেলে গাছের বৃদ্ধি হ্রাস পায়। এই সময় যে কোষ উৎপন্ন হয় সেগুলো সাধারণত আকারে ছোট, অপেক্ষাকৃত ঘন এবং গাঢ় রংয়ের হয়ে থাকে। ফলে প্রতিবছর গাছের গুড়ির চারপাশে বৃত্তাকারে হালকা ও গাঢ় রং-এর রিং উৎপন্ন হয়।


যেহেতু এই রিং বছরের সাথে সম্পর্কিত এবং প্রতিবছর একটি করে হালকা ও গাঢ় রিং উৎপন্ন হয় তাই এই রিং গণনা করে একটি গাছের বয়স বলে দেওয়া যায় খুব সহজে। শুধু বয়সই নয়, রিং-এর গুরুত্ব নির্ণয় করে কোন বছর ঐ অঞ্চলের আবহাওয়া কেমন ছিলো তা-ও বলে দেওয়া সম্ভব যেমন খরার বছরে রিং গাঢ় এবং পাতলা হবে আর যে বছর বৃষ্টি বেশি হবে সেই বছরের রিং হালকা এবং মোটা হবে।


সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!

গ্রুপে মেম্বার ইনভাইট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিয়ে ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হলো- নুপুর শর্মাদের ইসলামবিদ্বেষ